শনিবার , ০৪ এপ্রিল ২০২৬
Saturday , 04 April 2026
১৫ শাওয়াল ১৪৪৭

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৪:৪২, ৬ জুলাই ২০২৫

আপডেট: ১৯:৫৫, ৯ জুলাই ২০২৫

আয়ারল্যান্ড স্টুডেন্ট ভিসা আবেদনপ্রক্রিয়া, খরচ ও সুযোগ–সবকিছু একসাথে

আয়ারল্যান্ড স্টুডেন্ট ভিসা আবেদনপ্রক্রিয়া, খরচ ও সুযোগ–সবকিছু একসাথে

বাংলাদেশ থেকে অনেক শিক্ষার্থী ইউরোপে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমাতে আগ্রহী। সেই তালিকায় অন্যতম জনপ্রিয় গন্তব্য এখন Ireland। উন্নত শিক্ষাব্যবস্থা, ভালো চাকরির সুযোগ ও ইউরোপিয়ান লাইফস্টাইল — সব মিলিয়ে Ireland এখন অনেক ছাত্রছাত্রীর পছন্দের শীর্ষে।

এই প্রতিবেদনে থাকছে Ireland-এর স্টুডেন্ট ভিসা উচ্চশিক্ষা সংক্রান্ত ২১টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর

Ireland সম্পর্কে কিছু বেসিক তথ্য:

  • অবস্থান: উত্তর-পশ্চিম ইউরোপ
  • রাজধানী: ডাবলিন
  • প্রতিবেশী দেশ: যুক্তরাজ্য
  • ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য

Ireland স্টুডেন্ট ভিসা ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর:

  • Bachelor করতে SSC + HSC GPA লাগবে: মিনিমাম GPA 8 (4+4)। কিছু ক্ষেত্রে কম হলেও সুযোগ সীমিত।
  • Master’s করতে CGPA লাগবে: কমপক্ষে 3.00
  • ইনটেক আছে: জানুয়ারি, মে/জুন, সেপ্টেম্বর (সবচেয়ে জনপ্রিয়: সেপ্টেম্বর ইনটেক)
  • Without IELTS আবেদন করা যায়? না, যায় না
  • IELTS ছাড়া কোন পরীক্ষায় আবেদন করা যায়? TOEFL, Duolingo, PTE, Cambridge English
  • MOI Allow করে? না, তবে IELTS স্কোর কম হলে Backup হিসেবে MOI দেওয়া যায়
  • টিউশন ফি (প্রতি বছর):
    • Bachelor: ৯,০০০ – ১৩,০০০ ইউরো
    • Master’s: ১০,০০০ – ১৫,০০০ ইউরো
  • English Proficiency স্কোর:
    • Bachelor: IELTS 6–6.5 / TOEFL 80–90 / Duolingo 105–110
    • Master’s: IELTS 6.5–7 / TOEFL 90–100 / Duolingo 110–120
  • Application Fee: ৪৫–৫০ ইউরো (সব ইউনিভার্সিটিতে নয়)
  • ভর্তি পরীক্ষায় ইন্টারভিউ হয় কি? হ্যাঁ, হয়
  • Spouse Allow হয় কি? কেবলমাত্র PhD প্রোগ্রামে
  • Academic Gap Accept করে:
  • Bachelor: ৫ বছর
  • Master’s: ৫–৭ বছর
  • Bank Statement লাগে? হ্যাঁ
  • কত দিনের Bank Statement? ৬ মাসের
  • কার নামে Bank Statement দেওয়া যাবে? নিজের, মা অথবা বাবার নামে
  • Ireland স্টুডেন্ট ভিসার বাজেট:
  • Bachelor: ১৫–১৬ লাখ টাকা
  • Master’s: ১৭ লাখ বা তার বেশি
  • PR পাওয়া যায়? হ্যাঁ
  • বাংলাদেশে এম্বাসি আছে? নেই, তবে পুরো ভিসা প্রসেস বাংলাদেশ থেকেই সম্ভব
  • জব পাওয়া যায়? হ্যাঁ, স্টুডেন্টরা প্রতি সপ্তাহে ২৫৪ ইউরো ইনকাম করতে পারে
  • Diploma হোল্ডাররা Eligible? হ্যাঁ, নির্দিষ্ট শর্তে
  • ভিসা রেশিও: ৬৫%–৭৫%

Ireland-এর টপ ইউনিভার্সিটি যেগুলোতে আবেদন করা যায়:

  • Trinity College Dublin
  • University College Dublin
  • Dublin City University
  • University College Cork
  • Technological University Dublin (TU Dublin)
  • University of Limerick

উল্লেখ্য: কিছু কলেজে IELTS 5.5 দিয়েও আবেদন করা যায়। যাদের ফলাফল ভালো এবং বাজেট শক্ত, তাদের জন্য IELTS সবচেয়ে ভালো বিকল্প।

সর্বশেষ

জনপ্রিয়