বৃহস্পতিবার , ০৭ মে ২০২৬
Thursday , 07 May 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৫১, ১৪ অক্টোবর ২০২৫

‘মার্চ টু সচিবালয়’-এ যোগ দিতে শহীদ মিনারে হাজারো শিক্ষক

‘মার্চ টু সচিবালয়’-এ যোগ দিতে শহীদ মিনারে হাজারো শিক্ষক
ছবি: সংগৃহীত

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ২০ শতাংশ বাড়িভাড়া ও অন্যান্য ভাতা বৃদ্ধির দাবিতে আজ মঙ্গলবার ঢাকায় উত্তাল হয়ে উঠেছে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা। সকাল থেকে বিভিন্ন জেলা-উপজেলা থেকে হাজারো শিক্ষক ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে অংশ নিতে সেখানে জড়ো হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই তারা সচিবালয়ের উদ্দেশে যাত্রা করবেন।

জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ম সদস্য সচিব শিক্ষক আবুল বাশার বলেন, “আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। যদি পুলিশ হামলা চালায়, আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

শিক্ষকরা জানান, ২০ শতাংশ বাড়িভাড়া, ১,৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা বাস্তবায়নের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা কোনো শ্রেণি কার্যক্রমে অংশ নেবেন না।

এর আগে সোমবার থেকে দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। ফলে দেশের বিভিন্ন স্কুল–কলেজে ক্লাস কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

আন্দোলনরত শিক্ষকরা সরকারের প্রস্তাবিত বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির হারকে ‘অপর্যাপ্ত ও অবাস্তব’ বলে দাবি করেছেন। তারা মূল বেতনের ২০ শতাংশ হারে ভাতা বৃদ্ধি ও সর্বজনীন বদলি নীতি বাস্তবায়নের দাবিও পুনর্ব্যক্ত করেছেন।

গত রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থানকালে পুলিশের সঙ্গে শিক্ষকদের সংঘর্ষ হয়। পরে সংগঠনের নেতাদের আহ্বানে শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নিয়ে লাগাতার আন্দোলনের ঘোষণা দেন। অনেকে সেখানে রাতভর খোলা আকাশের নিচে অবস্থান করেছেন।

অন্যদিকে, সারাদেশের শিক্ষকরা কর্মবিরতি অব্যাহত রেখেছেন। তারা বিদ্যালয়ে উপস্থিত থাকলেও শ্রেণিকক্ষে প্রবেশ করছেন না। বিদ্যালয়ের আঙ্গিনা ও শিক্ষক লাউঞ্জে বসেই তারা প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন। ফেসবুকেও চলছে ব্যাপক সংহতির ঢেউ।

সর্বশেষ

জনপ্রিয়