সোমবার , ২২ জুন ২০২৬
Monday , 22 June 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৯:২৪, ১৮ অক্টোবর ২০২৫

হজ কার্যক্রমে সহায়তায় শনিবার খোলা থাকবে ব্যাংক

হজ কার্যক্রমে সহায়তায় শনিবার খোলা থাকবে ব্যাংক
ছবি: সংগৃহীত

হজ কার্যক্রম নির্বিঘ্ন করতে বাংলাদেশ ব্যাংক বিশেষ নির্দেশনা জারি করেছে। হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে আজ ১৮ অক্টোবর (শনিবার) দিনব্যাপী নির্দিষ্ট কিছু ব্যাংকের শাখা ও উপশাখা খোলা থাকবে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়, “হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার জন্য আমানতকারীরা যতক্ষণ পর্যন্ত উপস্থিত থাকবেন, ততক্ষণ ব্যাংকগুলো ওই অর্থ গ্রহণ অব্যাহত রাখবে।”

এছাড়া সংশ্লিষ্ট শাখাগুলোর পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনাও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রজ্ঞাপন অনুযায়ী, ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ৪৫ ধারা অনুসারে এ নির্দেশনা কার্যকর করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়