মঙ্গলবার , ০২ জুন ২০২৬
Tuesday , 02 June 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৭:৫৬, ৫ এপ্রিল ২০২৬

নববর্ষের শোভাযাত্রার নতুন নাম ‘বৈশাখী শোভাযাত্রা’

নববর্ষের শোভাযাত্রার নতুন নাম ‘বৈশাখী শোভাযাত্রা’
ছবি সংগৃহীত

বাংলা নববর্ষ উদযাপনের অন্যতম প্রধান আয়োজন শোভাযাত্রার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতদিন ‘আনন্দ শোভাযাত্রা’ বা ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে পরিচিত এই আয়োজন এখন থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে অনুষ্ঠিত হবে।

রোববার সচিবালয়ে এক সভা শেষে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, পহেলা বৈশাখের শোভাযাত্রার নাম নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তার অবসান ঘটাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, পহেলা বৈশাখ মূলত সাধারণ মানুষ ও কৃষকের উৎসব, এবং একটি গণতান্ত্রিক সরকার হিসেবে জনগণের প্রত্যাশার প্রতি সম্মান জানানো জরুরি। বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ধারণাকে সামনে রেখে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামটি নির্ধারণ করা হয়েছে।

তিনি আশ্বস্ত করেন, নববর্ষের অন্যান্য আয়োজন—যেমন রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান—আগের মতোই অনুষ্ঠিত হবে। পাশাপাশি চারুকলা ইনস্টিটিউট থেকে বের হওয়া শোভাযাত্রার ঐতিহ্যবাহী সব বৈশিষ্ট্যও অপরিবর্তিত থাকবে।

উল্লেখ্য, আশির দশকে সামরিক শাসনের প্রতিবাদ ও সাংস্কৃতিক জাগরণের অংশ হিসেবে চারুকলা থেকে এই শোভাযাত্রার সূচনা হয়, যা পরবর্তীতে ‘মঙ্গল শোভাযাত্রা’ হিসেবে পরিচিতি পায়। ২০১৬ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়।

সর্বশেষ

জনপ্রিয়