রোববার , ০৫ এপ্রিল ২০২৬
Sunday , 05 April 2026
১৭ শাওয়াল ১৪৪৭

প্রবাসন প্রতিবেদক

প্রকাশিত: ২১:২২, ৯ জুলাই ২০২৫

লাটভিয়া স্টুডেন্ট ভিসা: কত খরচ, কিভাবে আবেদন করবেন

লাটভিয়া স্টুডেন্ট ভিসা: কত খরচ, কিভাবে আবেদন করবেন

ইউরোপে উচ্চশিক্ষা ও নিরাপদ জীবনযাপনের সুযোগ খুঁজে যারা প্রবাসে পাড়ি দিতে চান, তাদের কাছে লাটভিয়া এখন এক সম্ভাবনাময় গন্তব্য। সেনজেন অঞ্চলের এই দেশটিতে তুলনামূলকভাবে কম খরচে আন্তর্জাতিক মানের ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে। এই প্রতিবেদনে থাকছে লাটভিয়ার স্টুডেন্ট ভিসা নিয়ে আবেদনপ্রক্রিয়া, যোগ্যতা, খরচ ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য।

লাটভিয়া: দেশ ও শিক্ষা ব্যবস্থার পরিচিতি

লাটভিয়া ইউরোপের উত্তর-পূর্ব অঞ্চলে অবস্থিত একটি সেনজেন দেশ। রাজধানী রিগা। মুদ্রা ইউরো। শিক্ষার মান উন্নত এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য রয়েছে নানামুখী সুবিধা।

শিক্ষাগত যোগ্যতা ও ইংরেজি দক্ষতা

ব্যাচেলর প্রোগ্রামের জন্য:

  • SSC + HSC মিলে মোট GPA ৮.০০ (অনেক সময় ৩.৫০-৪.০০ হলেও বিবেচিত হয়)
  • IELTS: কমপক্ষে ৬.০ (কিছু ক্ষেত্রে ৫.৫)
  • বিকল্প: TOEFL (৭২–৮০), PTE (৫১–৫৮), Duolingo (৯৫–১০৫+)

মাস্টার্স প্রোগ্রামের জন্য:

  • ব্যাচেলর CGPA: ২.৭৫–৩.০০
  • IELTS: ৬.৫ বেশি গ্রহণযোগ্য
  • বিকল্প: TOEFL (৯০+), PTE (৫৫–৬০), Duolingo (১০০–১০৫)

MOI দিয়ে আবেদন খুব কম ইউনিভার্সিটিতে গ্রহণযোগ্য

ইনটেক, ফি ও ব্যয়

  • ইনটেক: ফেব্রুয়ারি ও সেপ্টেম্বর
  • টিউশন ফি:

ব্যাচেলর: ২,০০০–৪,০০০ ইউরো

মাস্টার্স: ২,৫০০–৪,০০০ ইউরো

আবেদন ফি: রয়েছে

প্রাথমিক খরচ (সাধারণ): ৯ লাখ টাকার মতো

ভিসা প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র

  • এক বছরের টিউশন ফি ভিসার আগে পরিশোধ করতে হয়
  • ভিসা আবেদনপূর্বে ইন্টারভিউ নেওয়া হয়

ব্যাংক স্টেটমেন্ট:

  • কমপক্ষে ৭,০০০ ইউরো
  • মেয়াদ: ৩–৬ মাস
  • নিজের বা পিতামাতার নামে হতে পারে

স্টুডেন্টদের জন্য অতিরিক্ত তথ্য

  • ডিপ্লোমা শিক্ষার্থী আবেদন করতে পারে
  • ব্যাচেলর গ্যাপ: ১–২ বছর গ্রহণযোগ্য (৩+ হলে ব্যাখ্যা প্রয়োজন)
  • মাস্টার্স গ্যাপ: ৩–৫ বছর (৬+ হলে কাজের অভিজ্ঞতা দরকার)
  • স্পাউস আনার অনুমতি: নেই
  • ঘণ্টায় আয়: প্রায় ৫ ইউরো
  • সাপ্তাহিক কাজের অনুমতি: ২০ ঘণ্টা
  • স্টাডি শেষে PR এর সুযোগ: রয়েছে নির্দিষ্ট সময় পর

প্রধান কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়

  • University of Latvia
  • Riga Technical University (RTU)
  • RSU - Riga Stradins University
  • Latvia University of Life Sciences and Technologies (LLU)
  • Daugavpils University

লাটভিয়ায় পড়তে যাওয়ার পথ নিরাপদ ও সহজ, যদি সঠিকভাবে পরিকল্পনা করা যায়। আবেদনকারীকে অবশ্যই IELTS কিংবা সমমানের ইংরেজি স্কোর জমা দিতে হবে। আবেদন করতে হলে সময়মতো প্রস্তুতি নেওয়া এবং বিশ্বস্ত মাধ্যমে কাজ করা সবচেয়ে জরুরি।

সর্বশেষ

জনপ্রিয়