আইইএলটিএস ছাড়া ইউরোপেই উচ্চশিক্ষা: কোন পদ্ধতি আবেদন করবেন
বিদেশে পড়তে যেতে চাওয়া অনেক শিক্ষার্থীর বড় একটি প্রশ্ন হলো—IELTS ছাড়া কি ইউরোপে ব্যাচেলর বা মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হওয়া সম্ভব?
উত্তর হলো, হ্যাঁ, ইউরোপের বেশ কয়েকটি দেশে কিছু নির্দিষ্ট শর্ত ও নিয়ম মেনে আপনি IELTS ছাড়াই উচ্চশিক্ষার জন্য আবেদন করতে পারেন।
নিচে এমন কিছু দেশের তালিকা দেওয়া হলো, যেখানে IELTS ছাড়াও ব্যাচেলর ও মাস্টার্স পর্যায়ে আবেদন করার সুযোগ রয়েছে।
১. মাল্টা
মাল্টার কিছু প্রাইভেট কলেজে IELTS ছাড়া আবেদন করা যায়।
উল্লেখযোগ্য কলেজ:
- Malita International College
- Learnkey Institute
- European Business School
তবে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে IELTS সাধারণত প্রয়োজন হয়।
ভিসা রেশিও: তুলনামূলক কম, এমনকি IELTS থাকা সত্ত্বেও অনেক সময় রিজেক্ট হয়। তবে IELTS থাকলে ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি।
২. হাঙ্গেরি
হাঙ্গেরির কিছু বিশ্ববিদ্যালয়ে IELTS ছাড়া আবেদন করা সম্ভব, তবে ইংরেজি দক্ষতা যাচাই করতে ইন্টারভিউ নেওয়া হয়।
প্রয়োজনীয় দক্ষতা থাকলে অফার লেটার দেওয়া হয়।
প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়:
- University of Gyor
- Weekerle Business School
- BMU
- University of Debrecen
ভিসা রেশিও: মোটামুটি ভালো। ইংরেজি স্কিল ভালো হলে সুযোগ বাড়ে।
৩. ফিনল্যান্ড
Diploma প্রোগ্রাম ও কিছু University of Applied Sciences (UAS)-এ IELTS ছাড়াই আবেদন করা যায়।
তবে এখানে ইন্টারভিউ বাধ্যতামূলক, সেটি পাশ করলেই অফার লেটার মিলবে।
৪. লিথুনিয়া
লিথুনিয়ার কিছু বিশ্ববিদ্যালয় ও কলেজে ভালো একাডেমিক রেজাল্ট থাকলে IELTS ছাড়াই ব্যাচেলরে আবেদন করা যায়।
তবে সব প্রতিষ্ঠানে এই সুবিধা নেই।
৫. সার্বিয়া
নন-শেনজেন দেশ, তবে অনেক বিশ্ববিদ্যালয়ে IELTS ছাড়া ভর্তি সম্ভব।
ভিসা রেশিও বেশ ভালো। ইংরেজি দক্ষতা থাকলে ভালো ফল পাওয়া যায়।
৬. বুলগেরিয়া
শেনজেনভুক্ত দেশ, যেখানে IELTS ছাড়াই Language Programme-এ আবেদন করা যায়।
ভিসা রেশিও: অনেক ভালো, আবেদনকারীরা তুলনামূলক সহজেই ভিসা পেয়ে থাকেন।
শেষ কথা
IELTS ছাড়া ইউরোপে পড়ার সুযোগ একেবারে নেই-এমনটা নয়। বরং সঠিক তথ্য ও প্রস্তুতি থাকলে কিছু নির্দিষ্ট দেশে ও প্রোগ্রামে আবেদন করেই উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করা সম্ভব।





































