শনিবার , ০৬ জুন ২০২৬
Saturday , 06 June 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৭, ২৬ জুন ২০২৫

মৌসুমীকে বিয়ে করা কি ভুল ছিল ওমর সানীর?

মৌসুমীকে বিয়ে করা কি ভুল ছিল ওমর সানীর?
ছবি: সংগৃহীত

নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী ভালোবেসে বিয়ে করেছেন টলিউডের প্রিয় নায়িকা মৌসুমীকে। শোবিজ জগতে তারকাদের বিয়ে হলেও তা টিকে থাকার নজির কম। তবে ওমর সানী ও মৌসুমীর সংসার তিন দশকেরও বেশি সময় ধরে অটুট রয়েছে। এই তারকা জুটির সুখী সংসার অনেকের কাছেই প্রশংসার।

সম্প্রতি শাহরিয়ার নাজিম জয়ের একটি টেলিভিশন শোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমর সানী। উপস্থাপক তাকে প্রশ্ন করেন, “অনেকে বলেন, আপনি মৌসুমীকে বিয়ে করে ভুল করেছেন। আসলেই কি তাই?” 

এর জবাবে ওমর সানী হেসে বলেন, “ওরা বোকা। তিরিশ বছর পর একজন পুরুষ আর একজন নারীর কাছে এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে? মানুষ বলে, শোবিজ জগতের মানুষদের বিয়ে টেকে না। বিশেষ করে ফিল্ম ইন্ডাস্ট্রি, টেলিভিশন কিংবা শোবিজের সঙ্গে জড়িতদের বিয়ে সাধারণত টেকে না। কিন্তু আমরা সেদিক দিয়ে সফল। আমি শুধু বলব, আলহামদুলিল্লাহ।”

তিনি আরও বলেন, “যখন আমি আমার ছেলে আর মেয়ের দিকে তাকাই, তখন মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ কাজটিই আমি করেছি।” 

ওমর সানী ও মৌসুমীর এই সফল সংসার শোবিজ জগতের অনেকের জন্যই অনুপ্রেরণা। তাদের সম্পর্ক প্রমাণ করে, ভালোবাসা ও সমঝোতার মাধ্যমে যেকোনো চ্যালেঞ্জ জয় করা সম্ভব। 

সর্বশেষ

জনপ্রিয়